গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১০৫০টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যের টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পণ্য বিক্রির উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাসান আল মামুন প্রমূখ।