• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ চায়না দূয়ারী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ণ
অবৈধ চায়না দূয়ারী জাল জব্দ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দেশীয় প্রজাতির মাছ ও জীব বৈচিত্র রক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না দূয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস মোবাইল কোর্ট চালিয়ে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার জানান, উপজেলার বিভিন্ন বিলে মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১০ হাজার মিটার চায়না দূয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।