• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পুকুরের পানিতে ডুবে মিদুল মাঝি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা এগারটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত জংগলপট্টি গ্রামে। নিহত মিদুল ওই গ্রামের সালাউদ্দিন মাঝির ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে পরে যায় মিদুল। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।