রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর মাহিগঞ্জ ও সাত মাথা বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন,মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ,মাহিগঞ্জ থানা আ’লীগের সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু সহ স্থানীয় থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।গনসংযোগে মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে কথা মনে করে দিয়ে জনগণের কাছে রসিক নির্বাচনে নৌকায় ভোট চান।