• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২২, ১৩:১৫ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে কর্মকর্তা কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালা

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃগোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) সুশাসন প্রতিষ্ঠার লক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

আজ (০৭ ডিসেম্বর)একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মচারীদের জাতীয় শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: সেলিম হোসেন।