অনামিকা আক্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেই ৮ডিসেম্বর বরিশাল পাক হানাদার মুক্ত হয়।
আর এই ৮ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনিতে মহান মুক্তিযুদ্ধে অবদানকারী সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন বদরুজ্জামান ভূইয়া, রেজিস্ট্রার ড. মো: মহসিন, পরীক্ষা নিয়ন্ত্রক সম ইমানুল হাকিম, প্রক্টর খোরশেদ আলম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রভোস্ট, পরিচালক, ডেপুটি রেজিস্ট্রারসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজ ৮ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় ওয়াপদা কলোনির বধ্যভূমির নির্যাতন কেন্দ্র ‘স্মৃতি ৭১’ এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন উপাচার্য।