মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি
সাভারে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার অভিযান করে ১ কোটি ৮০ হাজার টাকা মুল্যের ১ কেজি ৪০০ গ্রামে হেরোইনসহ আশরাফ ওরফে ইমাম (৪০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জেলা উত্তর বিভাগ পুলিশ (ডিবি)।
হেরোইনের পেকেটগুলো বিছানার নিচে রেখে দিয়েছিলো এই মাদক বিক্রেতা
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসব তথ্য জানান ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।