স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনাসভা ও ৫ জয়ীতাকে সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কায্যালয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো: রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: সাইফুল ইসলাম, জয়ীতা অনুরেখা হালদার, সোহাগী রহমান মুক্তা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পরে অর্থনৈতিক সাফল্য অর্জকারী ক্ষেত্রে অনুরেখা হালদার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিশাখা সিকদার, সমাজ উন্নয়ন ক্ষেত্রে সোহাগী রহমান মুক্তা, সফল জননী ক্ষেত্রে মোসা: জামেলা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্ষেত্রে রাবেয়া বেগমকে উত্তরীয় পড়িয়ে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ। #