বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
সামাজিক ও পারিবারিক বাধা অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সফল বরগুনার বামনা
উপজেলার পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়িতা’ পুরস্কার দিয়েছে উপজেলা মহিলা বিষয়ক
দপ্তর।
আজ শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের
হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জয়িতা সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু। এসময় তিনি নারীর
উন্নয়ন ও বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন।
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন যারা, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারীর
ক্যাটাগরীতে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের অর্পনা রানী, শিক্ষা ও সাফল্য
অর্জনকারী ক্যাটাগরীতে বুকাবুনিয়া ইউনিয়নের সেবিকা রানী, সফল জননী
ক্যাটাগরীতে একই ইউনিয়নের বিলকিস বেগম, নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন
উদ্যেমে জীবন শুরু করা ক্যাটাগরীতে বামনা সদর ইউনিয়নের হনুফা বেগম ও সমাজ
উন্নয়নে অসমান্য অবদান রাখা ক্যাটাগরীতে একই ইউনয়নের রুমি খানম জয়িতা
পুরস্কার পেয়েছেন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য
দেন, বামনা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, উপজেলা
মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, বামনা সদর আর রশিদ ফাজিল মাদ্রাসার
অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা সমীর চন্দ্র শীল।