• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা-মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২২, ১২:২৪ অপরাহ্ণ
প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা-মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার এক সভা সিস্টারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহানগর সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন। সভায় জানুয়ারী মাসে শিক্ষা সফরের জন্য একটি উপ কমিটি গঠন করা হয়।

বরিশাল জেলার ১০ টি উপজেলা কমিটি মনিটরিংয়ের জন্য ১০ জন নেতাকে দায়িত্ব দেয়া হয়।

মহানগর সেক্রেটারি মিন্টু কুমার করের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মো জাহিদ হোসেন,মো মাসুদ আহমেদ, ইলিয়াস আলী খান, নাসরিন জাহান,শহিদুল ইসলাম, মনোয়ার হোসেন, সুরাইয়া পারভীন,ইমরান শাওন প্রমূখ নেতৃবৃন্দ।