গৌরনদী প্রতিনিধি \ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র ৭৮তম জন্মদিন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে কেককাটা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা শেষে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহ-সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আরিফিন রিয়াদ, সহপ্রচার সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সদস্য জিএম জসিম হাসান, সৌরভ হোসেন, মাসুদ সরদার, রনি মোল্লা, বিনয় শিয়ালী ও ফাহাদ হোসেন মিয়া প্রমূখ।