• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় ১ হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ণ
বরগুনায় ১ হাজার শিক্ষার্থীদের বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা বিতরণ।

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার ২৮টি স্কুল,মাদ্রাসার ও প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়ছে। ইউএসএআইডির সহযোগীতায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সিএসএফ গ্লোবাল সংস্থা মাধ্যমে অসহায় ও গরিব শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসা সেবা ও চশমা বিতরন করে । আজ রবিবার সকাল ১০ টায় বরগুনা শহরের করইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে চশমা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে করইতলা সোনাখালী গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন শাহিন, সিএসএফ গ্লোবাল সংস্থা কমিউনিটি মবিলাইজার মেহেদী হাসান অপু, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা ও সহকারী শিক্ষক মোর্থায়িম বিল্লাহসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির কমিউনিটি মবিলাইজার মেহেদী হাসান অপু বলেন, বরগুনা, পটুয়াখালী ও ভোলাসহ বিভিন্ন জেলায় সিএসএফ গ্লোবাল সংস্থা উদ্যোগে প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসার গরিব অসহায় শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন সহযোগিতা করে আসছে। যে সকল শিক্ষার্থীরা অর্থ ব্যয় করে চোখে ডাক্তার দেখাতে পারছে না চশমা কিনতে পারছেন না তাদের জন্য আমরা এই বিনামূল্যে চোখের ডাক্তার ও চশমা বিতরণ করছি। এখন পর্যন্ত বরগুনা জেলায় হাজারের উপরে অসহায় গরীব শিক্ষার্থীদেরকে চশমা বিতরণ করা হয়েছে পরবর্তীতে আরো বিতরণ করা হবে।