রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বাংলাদেশ ইসলামি ব্যাংক বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ইসলামি ব্যাংকের ব্যাংকিং সেক্টর নিয়ে নানান ধরনের মিথ্যা গুজব ছড়ানোসহ অপপ্রচার সম্পর্কে বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান। তিনি বলেন বর্তমান প্রেক্ষাপটে ইসলামি ব্যাংক সম্পর্কে একটা মহল ব্যাংকে টাকা নেই, ব্যাংকে টাকা থাকবে না, আগামী বছরের শুরুতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে না এমন ধরনের গুজব ছড়িয়ে গ্রাহকদের মধ্যে একটা হয়রানি সৃষ্টি করছে। একটা মহল এরকম মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পিছু লেগেছে তাই সবাইকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ, ইমাম সাহেব ও বাকেরগঞ্জ শাখার ইসলামি ব্যাংকের কর্মকর্তাগন।