• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ১৫:৪৪ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। আটককৃত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন খান (৩২)। সোমবার বিকালে দশমিনা উপজেলার সানকিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পটুয়াখালী গোয়েন্দা পুলিশের এসআই এম নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। ওই উপজেলার সানকিপুর এলাকার বাসিন্দা আশরাফ খানের ছেলে এই সাদ্দাম। পটুয়াখালী পুলিশের ইনচার্জ একেএম আজমল হুদা এমন তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি একেএম আজমল হুদা বলেন-আটককৃত সাদ্দাম হোসেন তার এলাকায় মাদক বেচা-কেনায় জড়িত রয়েছে। এমন তথ্য গোপন সুত্র তাদের নিশ্চিত করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ডিবি পুলিশ উক্ত এলাকায় ওৎ পেতে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে জিন্সের পকেটে রক্ষিত ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত সাদ্দামকে দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।