• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত মাঝে আর্থিক সহায়তায় সিকদার রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ণ
কুয়াকাটায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত মাঝে আর্থিক সহায়তায় সিকদার রিসোর্ট

হোসাইন আমির,কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটায় বেরীবাধের বাহিরে উচ্ছেদে পড়া ৬শতাধিক ক্ষতিগ্রস্থের মাঝে আর্থিক সহযোগিতা কর্মসূচি আয়োজন করা হয়েছে। আজ সকাল ৯ টায় কুয়াকাটার অভিজাত হোটেল সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা’র কোম্পানির পক্ষ থেকে এর কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির এমডি মমতাজুল হক মঞ্জু শিকদার ,কুয়াকাটার পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, প্যানেল মেয়র মনি র শরীফ সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীর জিএম নাসিমুল আজিম, জেনারেল ম্যানেজার, হেড অফ সেলস আশিকুর রহমান, ল্যান্ড অফিসার,রুমি ইমরান রসিদ, সাহিন সিকদার ,এডমিন ম্যানেজার, ফিন্যান্স ম্যানেজার আতিকুর রহমানসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তা বৃন্দ। হোসেন পাড়ার সহায়তা পাওয়া শাহিনুর (৫০) ও সালেহা বেগ ম (৬৫) বলেন । ৭০ বছরের থাকা ঘর বাড়ি সরকার ভেঙে দেওয়ার পরে আর্থিক সহায়তা নিয়ে পৌরসভার মেয় র এবং এই শিকদার রিসোর্ট ছাড়া কেউ আর এগিয়ে আসেনি ।আমরা খুব কষ্টের ভিতর দিন কাটিয়ে ছি। সহায়তা না পেলেও কোন দুঃখ নেই।আমাদের স্থায়ী ঠিকানা চাই বাসত বাড়ী করে যেন থাকথে পারি সরকারের কাছে এই দাবি জানাই#