• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ০৮:০২ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার(১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় ভিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম,আতাউর রহমান মাষ্টার,ডি ডব্লিউ ডিগ্ৰী সরকারি কলেজর নাসরিন সুলতানা রেখা,পৃজা উদযাপন কমিটির সভাপতি, নিমাই চন্দ্র ভট্টাচার্য। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মান্নান আকন্দ, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম জাহিদ। তারাপুর ইউপি চেয়ারম্যান সহ আরও অনেকে।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।