• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২০৪১ সালে হবে ‘স্মার্ট বাংলাদেশ’ -শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ণ
২০৪১ সালে হবে ‘স্মার্ট বাংলাদেশ’ -শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালে হবে ‘স্মার্ট বাংলাদেশ’। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে যাবে দেশ। আর সমাজ হবে ‘স্মার্ট সোসাইটি’। ডিজিটাল থেকে এবার স্মার্ট বাংলাদেশ গড়ার পালা।

সোমবার ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ এর উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ ও দু হাজার একশো সালের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছি, তা তরুণ প্রজন্মকে বাস্তবায়ন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে পড়েছিল। আর বর্তমান সরকারের আমলে ডিজিটাল ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে দেশ।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সোসাইটি গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।