• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় চারজন মাদকব্যবসায়ী কারাগারে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২, ১৪:৪৮ অপরাহ্ণ

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের সামনে থাকা একটি মৎস্য খামারের পাড় থেকে গত সোমবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় ১৫টি ইয়াবা বড়ি ও ৬পুড়িয়া হেরোইনসহ চারজন মাদকব্যবসায়ীকে গত সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই সোহেল মাহমুদ বলেন, উপজেলার ধর্মপাশা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস (৩৮), ধর্মপাশা নতুন পাড়া গ্রামের হোসাইন মো.তানভীর (৩৩),একই গ্রামের মোস্তাক আহমেদ (৩৩) ও ধর্মপাশা থানা উন্নয়ন কেন্দ্রের বাসিন্দা রুনু চন্দ্র নিয়োগী (৩৬) এই চারজন মাদকব্যবসায়ী সোমবার সন্ধ্যায় উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের পাড়ে বসে ইয়াবা বেচা কেনা করছিলেন।ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১৫টি ইয়াবা ও ৬পুড়িয়া হেরোইনসহ তাঁদেরকে আটক করা হয়। এ সময় তাঁদের তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ডিসেম্বর) দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।