• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০২২, ১৩:৩৩ অপরাহ্ণ
ভোলা জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ ইসমাইল ভোলা।।

ভোলা জেলা পুলিশ প্রিমিয়ার লীগ-২০২২ এর ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাঠে ভোলা জেলা পুলিশের আয়োজনে এ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

এ টুর্নামেন্টে রেড রেঞ্জার্স (পুলিশ অফিস), রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স), ব্রেভ লিজাডর্স, (ডিবি/ডিএসবি), লিভিং টাইটান্স,(ট্রাফিক/কোর্ট), সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল), ডিয়ার হান্টার্স, (তজুমদ্দিন সার্কেল), ব্লু এঞ্জেলস, (লালমোহন সার্কেল) ও টাওয়ার মাস্টার্স, (চরফ্যাশন সার্কেল), নামে মোট ০৮ (আটটি) দল অংশগ্রহন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, সংস্লিষ্ট থানার অফিসার ইনচার্জ গন, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ।