• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে বড় দিনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ
ইতালিতে বড় দিনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি

রিয়াজ হোসেন,ইতালিঃ
করোনা মহামারীর পর এবার পুরোপুরি বিধিনিষেধ মুক্ত পরিবেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে ইউরোপ সহ ভ্যাটিকান সিটিতে । অর্থনৈতিক সংকটের কারণে এবার আলোকসজ্জা সীমিত রাখা হয়েছে।
ইউরোপের মধ্যে প্রথম করোনা আক্রান্ত দেশ ইতালি এবার পুরোপুরি বিধি নিষেধ মুক্ত পরিবেশে খ্রীস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করবে। দিনটি উপলক্ষে নাগরিকরা নানা প্রস্তুতি গ্রহণ করেছেন। বড়দিনের উপহার সামগ্রী কেন থেকে শুরু করে ধর্মীয় রীতি অনুযায়ী উদযাপনের বিষয়গুলো নিয়ে মনোযোগী তারা। ইতালির রাজধানী রোম,খ্রীষ্টীয় ধর্মালম্বীদের তীর্থস্থান ভ্যাটিক্যান সিটিতে আলোকসজ্জাসহ নানা আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি।
শীতের মৌসুমে প্রবাসী বাংলাদেশীরা বড়দিনকে সামনে রেখে ব্যবসার প্রসার ঘটিয়ে থাকেন। এবার ব্যবসায়ীদের বেচাকেনা ভালো হবে বলে মনে করেন তারা।
এদিকে ইউরোপের অন্যান্য দেশগুলোর মত ইতালিতেও নিত্যপর্ণের দাম আকাশ চুম্বি। প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশীরাও হতাশ ।
করোনার বিধিনিষেধের কারণে বছরগুলোতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হতে পারেনি। দেশটির নাগরিকরা মনে করছেন, এবার তাদের উৎসব হবে পরিপূর্ণ।