• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে চাঁচিকে কুপিয়ে হাসপাতালে পাঠালো ভাসুর ছেলে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২, ০৪:০৮ পূর্বাহ্ণ
দুমকিতে চাঁচিকে কুপিয়ে হাসপাতালে পাঠালো ভাসুর ছেলে।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচীকে কুপিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে ভাসুরের ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে উপজেলা মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। এতে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ারুল হকের স্ত্রী পারভীন বেগম ও তার ভাসুর আলহাজ্ব সেকান্দর আলীর ছেলে রেজাউল হক ফারুকের সাথে দীর্ঘদিন বসতঘর উঠানো নিয়ে বিরোধ চলছিলো। এছাড়াও ফারুক চাচিকে দেখে প্রায় সময়ই রাস্তাঘাটে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে। মঙ্গলবার বিকেলে পারভীনের মুরগী পারভীনের লালশাক বাগানে গেলে ফারুক চাচিকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। একপর্যায়ে ফারুকের কথার প্রতিবাদ করলে চাচি পারভীনকে দাও দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে পারভিনের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে যান। পারভীনের স্বামী মোঃ আনোয়ারুল হক আনিস বলেন, আনি এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযুক্ত রেজাউল হক ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, এখানে কোন কোপের ঘটনা ঘটেনি এবং বাড়িতে একটি টিউবওয়েল নিয়ে আমার স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয়ে এছাড়া কিছুই না। আমাকে ফাঁসাতে হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছে।
দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম বলেন, ঘটনা শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#