আব্দুল্লাহ,জেলা প্রতিনিধিঃ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট সাংবাদিক,বুদ্ধিজীবী ও জ্ঞানী ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে। সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় যশোরে এদিনটি পালিত হচ্ছে।
১৪ই ডিসেম্বর সকাল ৮ টায় জাতীর সূর্য সন্তানদের স্মরনে যশোর সদর থানার রায়পাড়া শংকরপুর বধ্যভূমিতে নির্মিত বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) যশোর ও জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।