• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোল উত্তেজনায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ
গোল উত্তেজনায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

গৌরনদী প্রতিনিধি \ বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ক্রোশিয়ার সেমিফাইনাল খেলা দেখার সময় গোল উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে উপেন চন্দ্র মন্ডল (৫৫) নামের এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত উপেন মন্ডল বরিশালের গৌরনদী পৌরসভার টরকীর চর মহল্লার মৃত উমেষ চন্দ্র মন্ডলের ছেলে।
বুধবার বিকেলে নিহতের ভাগ্নে সুমন বাড়ৈ জানান, তার মামা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিশ্বকাপ ফুটবলে তিনি (উপেন চন্দ্র মন্ডল) আর্জেন্টিনার কট্টোর সমর্থক ছিলেন। মঙ্গলবার রাত একটার পর নিজ ঘরে বসে টেলিভিশনের পর্দায় দেখছিলেন মামা উপেন চন্দ্র মন্ডল। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করার পর উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে পরেন সে। পরবর্তীতে তাকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে ভোর চারটার দিকে তিনি (উপেন) আর্জেন্টিনার সমর্থক মৃত্যুবরন করেন। বুধবার দুপুরে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে।