শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশালের গৌরনদী সরকারি কলেজ প্রাঙ্গনের বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন শেষে সরকারি গৌরনদী কলেজ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন প্রমূখ।