• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছয়টি মাদক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ছয়টি মাদক মামলার এজাহারভুক্ত আসামী কালু সরদার (২০) কে ফের ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কালু বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহবুব সরদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এএসআই মোঃ হুমায়ুন জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা কালুকে ১০২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।