বরগুনা জেলা প্রতিনিধিঃ
ক্লান্তিহীন সুস্থ জীবন এই শ্লোগান কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বরগুনায় পালিত হয়েছে ক্লাব ডি রানার্সের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল সাতটায় র্যালী ও কেক কাটার মধ্য দিয়ে ক্লাব ডিএনআরস এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে বরগুনার সার্কিট হাউস মাঠে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজ মাঠে এসে ক্লাব ডি রানার্স এর প্রতিষ্ঠাতা সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেক কাটেন তারা। এছাড়াও এতে অংশ নেয় বিভিন্ন বয়সের ক্লাব ডি রানার্সের সদস্যরা।
সুস্থ থাকতে হলে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন হাঁটা এবং শারীরিক চর্চা ছারা কোন বিকল্প নাই। তাই ক্লান্তিহীন সুস্থ জীবনের জন্য বরগুনার বিভিন্ন পেশার মানুষরা সম্মিলিত হয়ে গত ৬ বছর আগে ক্লাব ডি রানার্স প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এই ক্লাবে তিন শতাধিক সদস্য রয়েছে। যারা প্রতিদিন কাক ঢাকা ভোরে বরগুনার সার্কিট হাউস মাঠে নিজেকে সুস্থ রাখতে ব্যায়াম করে
থাকে।