• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
বরিশাল জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল সার্কিট হাউজে শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন সরদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরনদী শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রমূখ। একইদিন জেলা প্রশাসক কার্যালয়ের নবাগত উপ-পরিচালক গৌতম বাড়ৈর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। শেষে জেলা প্রশাসক ও উপ-পরিচালকের হাতে মাহিলাড়া ইউনিয়নের উন্নয়নের তথ্যচিত্রসহ বাজেট সভার বই প্রদান করা হয়।