আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মাছনা গ্রামের নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের শিহাব হোসেন(১৮)।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন, ‘বুধবার রাতে দুই যুবক একটি মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। পথে কাশিপুর বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু সঙ্গে আঘাত লাগে। এতে তাঁরা ছিটকে সড়কের পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তার খালাতো ভাই।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.