• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২, ১৩:১১ অপরাহ্ণ
অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় নওয়াপাড়া রেলস্টেশন চত্তর এলাকায় শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব ও ফুলতলা প্রতিদিনের সম্পাদক প্রকাশক মো. সুমন সরদার, সহ সম্পাদক প্রভাষক সেলিম হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, দফতর সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ মামুন মোল্যা, জসিম উদ্দিন বাচ্চু, মিল্টন, মিলন, জাহিদ হোসেন লিটন, শফিকুল ইসলাম পিকুল, কামাল হোসেন, রাজয় রাব্বি উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ব্যানারে একটি বিজয় র‌্যালি বের করা হয়। এরপর পতকা নিয়ে নেতৃবৃন্দরা বিজয় উল্লাস করেন।