মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার অন্তর্গত সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস (১৬ই ডিসেম্বর) পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি সাদেকুর রহমান পাঠান, সহকারী শিক্ষক মোঃ অলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোবারক হোসেন রুবেল, সুনই তাহফিজুল কুরআন মাদ্রাসার মুহত্তামিম মাওলানা ইরফানুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিলা রানী সরকার ,অন্যান্য শিক্ষক ও সদস্য বৃন্দ।
সভার শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।