• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে বিজয় দিবসের দিনে চলছে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২, ০৭:১২ পূর্বাহ্ণ
রাবিতে বিজয় দিবসের দিনে চলছে ফ্রী  ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

রাবি প্রতিনিধি:
বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’ ও ‘বাঁধন’ সংগঠনের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলছে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পাইন ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে সকাল থেকে শুরু হয়ছে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন। দিনব্যাপী চলবে এ কার্যক্রম।

সরেজমিনে যেয়ে দেখা যায়, স্বেচ্ছায় রক্তাদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্লাডগ্রুপ পরিক্ষা করছেন। অল্প সময়ের মধ্যে তাদের ফলাফল তাদের হাতে দিয়ে দিচ্ছেন। ব্লাডগ্রুপ পরীক্ষা করে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্যও রক্তদাতা সংগঠনগুলো নিজেদের কাছে রেখে দিচ্ছেন। ‘স্বজন’ নামক রক্তদাতা সংগঠনও প্রায় একই রকম কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম বলেন, জাতিয় দিবসগুলোতে আমরা শিক্ষার্থীদেরকে রক্ত দিতে উদ্বুদ্ধকরণ ও বিনামূল্যে ব্লাডগ্রুপ পরিক্ষা করে থাকি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী দ্বারাই আমরা ব্লাডগ্রুপ পরিক্ষা করিয়ে থাকি। আমরা চাই রক্তের অভাবে যেন কেউ মারা না যায়।

এসময় স্বজনের সভাপতি নুরনবী ইসলাম বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করছি। সকাল থেকে শুরু হয়েছে আমাদের ক্যাম্পেইন চলবে বিকেল পর্যন্ত। ব্লাড গ্রুপিং এর পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানেও উদ্বুদ্ধকরণ করছি। সকাল থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী ব্লাডগ্রুপ পরিক্ষা করেছে বলেও জানান তিনি।##