• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মান জানালেন জেলা প্রশাসক অলিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২, ১৪:৩৮ অপরাহ্ণ
অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে সম্মান জানালেন জেলা প্রশাসক অলিউর রহমান।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানালেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার বার্ধক্য ও অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান জানান, আজ মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের আয়োজন করে। তবে অসুস্থ ও বার্ধক্য জনিত কারণে যেসকল বীর মুক্তিযোদ্ধাগণ এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে শারীরিক খোঁজ-খবর নেওয়াসহ সম্মাননা দেন।