গৌরনদী প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার সুর্যাস্তের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সুচনা করা হয়। এরপরই উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের উদ্যোগে সরকারী গৌরনদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, ওসি আফজাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। বেলা এগারটায় গৌরনদী উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান সহ অন্যান্যরা।