• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২২, ১৪:০৩ অপরাহ্ণ
বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি

বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত জাতী। সমগ্র বাংলাদেশ যেন নতুনত্বে আবির্ভূত হয়েছে । সমগ্র দেশের সাথে তালমিলিয়ে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জও সেজেছে। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও স্থাপনায় করা হয়েছে লাল-সবুজ আলোকসজ্জা। দক্ষিণপশ্চিম অঞ্চলের উচ্চ শিক্ষার প্রবেশদ্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( বশেমুরবিপ্রবি) লাল-সবুজ আলোয় ঝলমল করছে ক্যাম্পাসের আঙিনা। ঝলমলে রঙিন আলোয় প্রতিফলিত হচ্ছে বিজয়ের প্রতিচ্ছবি।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ আর নীল রঙের আলোকসজ্জায় সেজেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সাথে আবার যুক্ত হয়েছে শিক্ষা সমাপনীর অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনারও সেজেছে নিজস্ব গতিকে।

সূর্য ঢলে পড়ার পর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে জ্বলে ওঠে লাল-সবুজ আলো। সন্ধ্যা থেকেই ক্যাম্পাস ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে বেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মনকড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই। ঘুরে দেখার পাশাপাশি আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন। লাল, সবুজ, সাদাসহ বিভিন্ন রঙে সেজেছে পুরো ক্যাম্পাস। দল‌বেঁ‌ধে আ‌লোকসজ্জায় ঘেরা রা‌তের ক্যাম্প‌াস দেখ‌তে এসেছেন অনেক শিক্ষার্থী।

এদিকে আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাইকে বাজানো হচ্ছে দেশাত্মবোধক গান। বিশ্ববিদ্যালয়ের মহামান্য উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,বিভিন্ন অনুষদ,সামাজিক সংগঠন, কর্মচারী সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। পুরো ক্যাম্পাস জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রঙের আলোকসজ্জায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। সন্ধ্যা থেকেই ক্যাম্পাস ঘুরে ঘুরে বর্ণিল আলোকসজ্জা দেখে ৃবেড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মনকড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই।

আলোকসজ্জা দেখতে আসা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী তাজবির তুরাজ বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাস আলোকসজ্জায় সাজানো হয়েছে। যেটা সত্যিই অসাধারণ।