• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাম রাজনীতিকরা কীভাবে অর্থ পাচারকারীদের পক্ষ নেয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ণ
বাম রাজনীতিকরা কীভাবে অর্থ পাচারকারীদের পক্ষ নেয়

যারা অর্থ পাচার করে, এতিমের টাকা মেরে খায়- বাম রাজনীতিকরা কীভাবে তাদের পক্ষ নেয়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অতিবাম, অল্পবাম সবাই এখন তাদের আদর্শ থেকে ঘুরে গেছে।

পঁচাত্তর পরবর্তীতে যারা ক্ষমতায় এসছিল তারা বিজয়কে অর্থহীন করতে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী, খুনিরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।