গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মৎস্য ও পোল্ট্রি খামারীদের নিয়ে “মাছ চাষে মুরগীর বিষ্ঠা, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ” শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। মাছ চাষে মুরগীর বিষ্ঠার ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান মাহমুদ ফরিদ, মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার সহ অন্যান্যরা। সভায় খামারীরা মৎস্য খাদ্য হিসেবে মুরগীর বিষ্ঠা ব্যবহার না করার অঙ্গীকার করেন।