• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে চল্লিশ বোতল ফেনসিডিলসহ ছালাম খা (৪২) ও ইউসুফ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা। ১৮ ডিসেম্বর রবিবার ভোর সাড়ে চারটার সময় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছালাম খা মাদারবুনিয়া ইউনিয়নের উওর হাজীখালী এলাকার বাসিন্দা মৃত ধলু খার ছেলে এবং ইউসুফ হাজীখালী এলাকার চালিতাবুনিয়ার আব্দুর রহমান মৃধার ছেলে।

জেলা গোয়েন্দা শাখার এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত ছালাম খা এর ঘরের মধ্যে বিছানার তোষকের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় চল্লিশ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি এ কে এম আজমল হুদা বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।