• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০২০ সাল থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়া ১০ জন শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
রবিবার দুপুরে উপজেলার শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ মুনীম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ চুন্নু ফকির, উপজেলা রিপোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা আফরিন, মোঃ মাহবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহন করেন।