• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ২৫০ মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২২, ১১:১৯ পূর্বাহ্ণ
বরিশালে ২৫০ মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা

বরিশাল ব্যুরো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্ত দিবস উপলক্ষে ২৫০ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধণা দেয়া হয়েছে। সোমবার উপজেলা মক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্বে এই অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযোদ্ধা সংসদ। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫১ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও মুক্তযোদ্ধা আজিজুল হক ভূইয়া, মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা বিনতে শফিকুল ইসলাম, রাকিব মাহমুদ তালুকদার, অজয় গুহ, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, রুহুল আমিন পলাশ, কাউন্সিলর মনির জমদ্দার, কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, কাউন্সিলর, শিক্ষক, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ##