• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে এম এ রব মিন্টুর সাংগঠনিক নেতৃত্ব সর্ব মহলে প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২, ০৩:০২ পূর্বাহ্ণ
ইতালিতে এম  এ রব মিন্টুর সাংগঠনিক নেতৃত্ব সর্ব মহলে প্রশংসিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির তৃণমূল থেকে উঠে আসা এম এ রব মিন্টু এখন একজন পরিণত নেতা। যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে উঠে এসে ওই সংগঠনের সফল সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন সভাপতি লিটন মোল্লার সাথে। তারপর আর জনাব মিন্টুকে পিছন ফিরে তাকাতে হয়নি। নিজের দক্ষতা আর যোগ্যতা দিয়ে ইতালি আওয়ামীলীগে স্থান করে নিয়েছেন। বিগত কমিটিতে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। গেল বছর অনুষ্ঠিত ইতালি আওয়ামীলীগের বর্ণাঢ্য সম্মেলনে যে কয়জন সর্বসম্মত সিদ্ধান্তে নির্বাচিত হয়েছিলেন মিন্টু তাদেরই একজন।
তবে এম এ রব মিন্টু ইতালি আওয়ামী লীগের বিগত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজিকে সঙ্গে নিয়ে বিকল্পধারা তৈরি করেছিলেন।
জনাব মিন্টু ইতালির মূল ধারার রাজনীতিতেও সক্রিয় রয়েছেন। দু’দুবার তিনি সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া মিডিয়ার সাথেও সম্পৃক্ত ছিলেন ইতালি আওয়ামীলীগের এই তরুণ নেতা। স্বদেশ বিদেশ পত্রিকা যখন দৈনিক আকারে প্রকাশিত হয়, তখন তিনি পত্রিকাটির একজন পরিচালক ছিলেন। এই পত্রিকার চেয়ারম্যান ইতালি আওয়ামী লীগের অন্যতম নেতা হাজী মোঃ জসিম উদ্দিন।
পত্রিকাটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে।
ইতালি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিন্টুকে নিয়ে সিনিয়র নেতারা অনেকেই আশাবাদী।
ইতালির আওয়ামীলীগকে শক্তিশালী করতে এবং ইউরোপের সর্বত্র ছড়িয়ে দিতে সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের হাতকে আরো শক্তিশালী করতে সক্ষম হবে বলেন মনে করেন তারা।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি আওয়ামী লীগের এই কমিটি অনুমোদনের পর মিন্টুর অনুসারী অন্যান্য নেতারা দারুন খুশি। তারা মনে করেন, আগামী দিনে এমন এ রব মিন্টু দলকে সকলের কাছে গ্রহণযোগ্য করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কেউ কেউ মনে করেন, সাংগঠনিক কর্মকান্ডে এম এ রব মিন্টু তার যোগ্যতা দিয়ে ইতালি আওয়ামী লীগকে আরো সমৃদ্ধ করতে সক্ষম হবেন।