• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সর্ববৃহত ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ
গৌরনদীর সর্ববৃহত ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদীর সর্ববৃহত প্রতিষ্ঠান নলচিরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দিনব্যাপি ক্রেডিট ইউনিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মোঃ রিয়াদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার করাতী, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, কালব্ লিমিটেড ‘ঘ’ অঞ্চলের পরিচালক আব্দুল মান্নান লোটাস।
ক্রেডিট ইউনিয়নের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি কালাম খান, সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।