স্টাফ রিপোর্টার
পটু্য়াখালীর দশমিনায় বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দশমিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জাবেদ হোসেন রাজের নেতৃত্বে র্যালি ও উপজেলা আওয়ামী লীগের নলখোলা বন্দরের দলীয় কার্যালয়ের সামনে পথ সভা আয়োজন করা হয়। পথ সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাবেদ হোসেন রাজসহ সমর্থকরা।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবীনদের ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেয়ার আহ্ববান জানান।###