আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়ায় জনগণের দ্বারে দ্বারে সেবা দিয়ে বিশেষ অবদান রাখায় বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন স্বাস্থ্য সহকারি ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারকে পুরষ্কৃত করা হয়েছে।
বুধবা দুপুর পৌনে ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানিক ভাবে বিশেষ এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ড. বিপ্লব কান্তি বিশ্বাস। তিনি ১২ জন স্বাস্থ্য সহকারি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরূপ জ্যোতি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সহকারী সিভিল সার্জন নাজমুস সাদিক। অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোস্তাক আহমেদ, ডাঃ চিন্ময় মিত্র, স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন। চলতি সেশনে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যারা স্বাস্থ্য যথাযথ ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অধিক আন্তরিক হয়ে কাজ করেছেন এবং সাধারণের দোর গোড়ায় সেবা পৌছে দিয়েছেন তাদেরকে এ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।