• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২, ১৪:২৭ অপরাহ্ণ
অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ

আবু তাহের, অভয়নগর প্রতিনিধিঃ
যশোররের অভয়নগর উপজেলা তরুণলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে নওয়াপাড়া মডেল স্কুলে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে পুষ্পার্ঘ অর্পণের সময় উপস্থিত ছিলেন, তরুণ লীগ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখ বিল্লাল হোসেন বকুল, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান বিপ্লব, রিপন খাঁ, শেখ পলাশ, রুহুল আমীন, হাসান মোড়ল, মাসুদ রানা, আবু জাহিদ মোল্যা, নওয়াপাড়া পৌর তরুণ লীগের আহবায়ক শেখ অনিক, যুগ্ম আহবায়ক বিএম ফরহাদ রেজা, রাকিব হোসেন, সাকিব মোল্লা, নাইম শেখ, জুম্মান শেখ প্রমুখ।