• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২, ১৪:৫০ অপরাহ্ণ
গৌরনদীতে খালের মধ্যে থেকে  অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার  নির্দেশ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে সরকারী খাল অবৈধভাবে দখল করে পাঁকা ভবন নির্মান কাজ চালু রাখায় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, গত কয়েকদিন যাবত নাঠৈ গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে খাল দখল করে ভবন নির্মান কাজ চালিয়ে আসছিলো। বুধবার রাতে সরেজমিন পরিদর্শন করে খালের মধ্যে থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার নাঠৈ গ্রামের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনষ্টিটিউট সংলগ্ন পশ্চিম পাশে সরকারী খাল সম্পূর্ণভাবে দখল করে স্থানীয় এক প্রভাবশালী সরকারী কর্মকর্তার বড়ভাই হাবিব সরদার একই বাড়ির সুজন সরদারের মাধ্যমে খালের মধ্যে অবৈধভাবে বহুতল পাঁকা বাণিজ্যিক ভবন নির্মান করাচ্ছেন। ইতোমধ্যে যার নিচতলার ফ্লোর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে।