গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে পাক-হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম সহ অন্যান্যরা।
উল্লেখ, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশের বিজয় ঘোষিত হলেও বরিশালের গৌরনদী পাকহানাদার মুক্ত হয়েছিলো ২২ ডিসেম্বর। বরিশালের মধ্যে সর্বশেষ বিজয় পতাকা উড়েছিলো গৌরনদী। টানা ২৮দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর ওইদিন গৌরনদী কলেজের স্থায়ী ক্যাম্পে অবস্থানরত শতাধিক পাক সেনা মিত্র বাহিনীর মাধ্যমে স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলো।