।
মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম আবদুর রহিম রেজভী মাস্টারের ওফাতবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে থাকা ফারহানা জান্নাত খাদিজা মিলনায়তনে দ্বিতীয় বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ডিসেম্বর) বাদ মাগরিব থেকে শুরু করে ওইদিন মধ্যরাত পর্যন্ত তাঁর পরিবারের বর্গের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ তরিকত ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী রেজভী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্ট্রিটিউটের অধ্যক্ষ মো.গোলাম জিলানীর পরিচালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ (বিলকিস),মাওলানা আবুল বাশার প্রমুখ।অনুষ্ঠানে জিকির আজকার, ওয়াজ নছিয়ত, ছেমা মাহফিল ও আখেরি মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।