• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে টিসিবি’র পণ্য পেলো সহস্রাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২২, ১০:২৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে টিসিবি’র পণ্য পেলো সহস্রাধিক পরিবার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১০৭৬ টি পরিবারের মাঝে ভর্তূকি মুল্যের টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে পণ্য বিক্রির উদ্বোধণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্যা নাজমা বেগম, ডিলার রতন হাওলাদার প্রমূখ।