• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসেসিয়েশন সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২২, ০৬:৫৭ পূর্বাহ্ণ
রাবিতে গণিত বিভাগের  অ্যালামনাই অ্যাসেসিয়েশন সম্মেলন শুরু

রাবি প্রতিনিধ:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণিত বিভাগের দুই দিনব্যাপী অ্যালামনাই অ্যাসেসিয়শন সম্মেলনে মেতে উঠছেন প্রাক্তনও বর্তমান শিক্ষার্থীরা।

আজ শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ অ্যালামনাই অ্যাসেসিয়েশনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সাব্বির সাত্তার।

এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, গনিত বিভাগের অনেক শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য গণিত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা দেশ-জাতিকে সেবা দিয়ে এগিয়ে যাচ্ছেন যা আমাদের জন্য গর্বের।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, গণিত বিভাগের সভাপতি ড. নাসিমা আক্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর
ও গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমানসহ সাবেক ও বর্তমান প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী।

১৯৮৭-৮৮ ব্যাচের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. নাসির উদ্দীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর বন্ধুদের সাথে আবারও এক হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করছি । এ মিলন মেলায় বন্ধুদের সাথে মিলিত হতে পেরে আবারও মনে সেই তারুণ্যের ছোঁয়া লেগেছে। বর্তমানে তিনি ঝিনাইদহ মহেশপুর শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

পরবর্তিতে বিভাগটির সামনে থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, রবীন্দ্র ভবন, প্রশাসন ভবনসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়। এরপরে শুরু হয় আলোচনা সভা।

দুই দিনব্যাপী এ মিলন মেলায় থাকছে স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, র‍্যাফেল ড্র, শহীদ হবিবুর রহমান স্বরণে আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ফটোসেশানের আয়োজন।