বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডের বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করেন বামনা উপজেলা বিএনপি। কর্মীসভা শুরু হওয়ার আগেই খণ্ড খণ্ড মিছিল মুখরিত হয় সভা মাঠ । সভায় বামনা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল কালাম আজাদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মশিউর রহমান হাসিব ও মিজানুর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্যসচিব মুহিদুল ইসলাম মোর্শেদসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । কর্মী সভায় বামনা উপজেলা আহবায়ক এর হাতে হাত রেখে ফুল দিয়ে একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে হবে। তারই মধ্য দিয়ে আন্দোলন-সংগ্রাম করে এই আওয়ামী লীগ সরকারকে গদি থেকে নামাতে হবে।